দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের একেকটি আক্রমণ আর গর্জে ওঠে নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোর ফিফা ফ্যান জোন। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ব্রাজিলিয়ান সমর্থকরা আত্মহারা। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অনেক হিসাব-নিকাশ ছিল।
আজ (বৃহস্পতিবার) গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
বয়স ৭৮, এরপরও স্ত্রীর সঙ্গে করে খেলা দেখতে এসেছেন ব্রাজিলিয়ান সমর্থক এলিনো। ভাঙা কণ্ঠে বললেন, ‘ব্রাজিল জেতায় খুব ভালো লাগছে। ভিনিসিয়ুস দুর্দান্ত ফর্মে রয়েছে।’ সঙ্গে থাকা তার ৭০ বছর বয়স্ক স্ত্রীও খুশি ব্রাজিলের জয়ে।
ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচটি বেশ দাপটের সঙ্গে জিতেছে। ভিনিসিয়ুসের একটি গোল ফাউলে বাতিল না হলে হ্যাটট্রিক হতে পারত। এ ছাড়া তিনি হ্যাটট্রিকের সুযোগ পেয়েও মিস করেছেন একাধিকবার। আজকের ম্যাচে ব্রাজিলের আরেক প্রাপ্তি কোচ কার্লো আনচেলত্তি অবশেষে নেইমার জুনিয়কে খেলিয়েছেন। শেষ ১৫ মিনিটে নেইমার গোলে শট নিয়েছেন একাধিকবার, আর বলের যোগানও দিয়েছেন।
ব্রাজিল আজকের ম্যাচে স্বাভাবিক ছন্দে ছিল। তাই ব্রাজিলিয়ান সমর্থক মিলিতো খুব খুশি, ‘ব্রাজিল অত্যন্ত দাপটের সঙ্গে খেলেছে। ম্যাচের ফলাফল আরও বেশি হতে পারতো। আমরা এই পারফরম্যান্সের ধারাবাহিকতা চাই।’
স্কটল্যান্ড মরক্কোর বিপক্ষে ভালো লড়াই করেছিল। ম্যাচের ৭ মিনিটে ডিফেন্ডারের ভুলে পিছিয়ে পড়ায় স্কটল্যান্ড ম্যাচ থেকে শুরুতেই ছিটকে যায়। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারের দক্ষতায় আর গোল হয়নি। তাই ফ্যান জোনে আসা বাংলাদেশি সমর্থক মাহিন গোলরক্ষককে বিশেষ কৃতিত্ব দিলেন, ‘এ রকম ম্যাচে গোল কনসিড না করা গুরুত্বপূর্ণ। সে খুব ভালোমতো পোস্ট সামলেছে।’
ব্রাজিল নিউইয়র্কে বেস ক্যাম্প করছে। গতকাল মায়ামিতে গেছে নিউইয়র্ক থেকে। আবার নিউইয়র্কে ফেরার কথা। নিউইয়র্কে ব্রাজিল সমর্থকরা দোয়া করছেন রাউন্ড অব ৩২-এর ম্যাচ জয়ের, ‘ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় পরবর্তী ম্যাচ পড়বে হিউস্টনে। ওই ম্যাচ জিতলে প্রি-কোয়ার্টার নিউইয়র্কের নিউজার্সিতে। নিজেদের শহরে ব্রাজিলের আরেকটা খেলা দেখতে চাই’, বলেন একাধিক সমর্থক।
‘সি’ গ্রুপের লড়াই শেষে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। সমান পয়েন্ট পেলেও মরক্কো গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অবস্থান করছে দুইয়ে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ৩২-এ যথাক্রমে ‘এফ’ গ্রুপের রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। সেই পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার জোর সম্ভাবনা জাপানের।
কে